সমস্যাঃ আমার বয়স ২২ বছর। প্রতিবছর শীত আসলে প্রায়ই ঠান্ডা, জ্বর, কাশি হয়। এ সমস্যা থেকে কিভাবে রেহাই পাওয়া যাবে ?
উত্তর: শীতকালে এ ধরণের সসম্যায় বেশীরভাগ মানুষই ভুগে থাকে। তবে আপনার জ্বর যদি ১০১ ডিগ্রী ফারেন হাইটের বেশী থাকে একটি প্যারাসিটামল খেতে পারেন। অনেক সময় জ্বর ১০৪ কিংবা তার ও বেশী থাকলে প্যারাসিটামল সাপোজিটরী দিলে দ্রুত জ্বর কমতে সাহায্য করে। এছাড়া জ্বর কমাতে ঠান্ডা পানিতে টাওয়াল ভিজিয়ে শরীর মুছে দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে পানি যেন খুব বেশী ঠান্ডা না হয়। জ্বরের সঙ্গে কাঁশি বেশি থাকলে এন্টিবায়োটিক দেয়া যেতে পারে। তবে এন্টিবায়োটিক দেয়ার আগে অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। জ্বরের সঙ্গে শরীর ব্যাথা, সর্দি, কাঁশি, খাবারে অরুচি ভাইরাল ফিভারের লক্ষণ। এই রকম জ্বর এমনিতেই ৫ থেকে ৭ দিনের মধ্যে ভালো হয়ে যায়।
তবে, জ্বর হলেই শুরুতেই এন্টিবায়োটিক এবং সাপোজিটরী দেয়া উচিত নয়। যেকোন জ্বর হলে প্রথম ৩ দিন বাসায় রেখে প্যারাসিটামল খেয়ে দেখতে হবে। এই সময় বেশি পরিমান পানি বিশেষ করে ভিটামিন সি জাতিয় লেবু পানি অল্প গরম পানির সাথে মিশিয়ে খেলে ভাল হবে এবং সাথে সাথে অনান্য পুস্টিকর খাবার খেতে হবে। তবে, জ্বর বেশি হলে দেরি না করে অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।