"Prostate Gland Pain"   

সমস্যা: আমার বয়স ২৫। ওজন ৫৮ কেজি। দুই বছর ধরে আমার প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া । পেটের বাঁ দিকে ব্যথা করে, শক্ত হয়ে পেট ফুলে যায়। পেটে জ্বালাপোড়া হয়। খাওয়ার কোন সমস্যা নেই। মাঝে মধ্যে রাতে প্রসাবের পরিমান বেশি হয়। একজন ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শে সব পরীক্ষা করি। কিন্তু কোন সমস্যা ধরা পরে নাই। এ সমস্যা থেকে কি ভাবে পুরোপুরি রেহাই পাওয়া যাবে ?

পরামর্শঃ অসুস্থতার বর্ণনা ও পরীক্ষার রিপোর্টদেখে আমার মনে হচ্ছে আপনি প্রস্টেট গ্রন্থির প্রদাহ ও ইউরেত্রাটিসে ভুগছেন। প্রস্টেট গ্রন্থির প্রদাহ অনেকেরই হয়ে থাকে এবং ভাল চিকিৎসায় সুস্থও হয়ে যায়। তবে দ্রুত চিকিৎসা করা উচিত, তা নাহলে অনেক বড় সমস্যা দেখা দিতে পারে। প্রস্টেটের গ্রন্থির ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ করা হয়। একটি হলো ওষুধ প্রয়োগের মাধ্যমে, যা কিনা ওসুখের ধরন বুঝে দীর্ঘদিন অ্যান্টীবায়টিক খেতে হয় এবং অন্যটি হলো অপারেশন করে। এ ছাড়া দিনে নিয়মিত ২.৫-৩ লিটার পানি পান করা, প্রতিদিন ব্যায়াম করা, হাঁটা, সাঁতার কাটা এবং কুসুম গরম পানিতে গোসল করা। খাদ্যে মাংসের পরিমাণ কমিয়ে আনা প্রয়োজন। আপনি একজন ভাল ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন ও ধৈর্য ধরে ঔষধ সেবন করুন।



View All Prescriptions